১০ মে ২০২৬

শমসের মবিন চৌধুরী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শমসের মবিন চৌধুরী আটক
  বাংলাপ্রেস ডেস্ক: তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এর আগে দুপুরে শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে বুধবার শমসের মবিন চৌধুরীকে বিদেশে যেতে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি তার স্ত্রীর সঙ্গে বিদেশে যাওয়ার চেষ্টা করলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়। শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশে যোগ দেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি