৬ মে ২০২৬

স্মৃতিসৌধে নেতাকর্মীদের বিশৃঙ্খলায় অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল, সাভার সিএমএইচে ভর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
স্মৃতিসৌধে নেতাকর্মীদের বিশৃঙ্খলায় অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল, সাভার সিএমএইচে ভর্তি
  নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়। তার সঙ্গে বিএনপি নেতা অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও হাবিবুন্নবী খান সোহেল হাসপাতালে গেছেন। বিএনপি মহাসচিবের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি