৫ মে ২০২৬

সম্প্রাচারে আসছে স্যাটেলাইট চ্যানেল ‘নেক্সাস টেলিভিশন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সম্প্রাচারে আসছে স্যাটেলাইট চ্যানেল ‘নেক্সাস টেলিভিশন’
বাংলাপ্রেস ডেস্ক: ৩০ জুলাই (আগামীকাল) থেকে সম্প্রাচারে আসছে নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল ‘নেক্সাস টেলিভিশন’। শুক্রবার সন্ধ্যা ছয়টায় আনুষ্ঠানিক পথচলা শুরু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ’র সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে আসছে নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশন। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে আমাদের আনুষ্ঠানিক পথচলা। আমরা প্রতিদিন তুলে ধরবো দেশের সুখ-সমৃদ্ধির গল্প, মানুষের বেঁচে থাকা ও ঘুরে দাঁড়ানোর লড়াই, তারুণ্যের শক্তি, নারীর এগিয়ে চলাসহ নানা বিষয় রচিত হবে জীবনের বন্ধন। অতিমারীর নতুন বাস্তবতায় অনাড়ম্বর আয়োজনে শারীরিকভাবে উপস্থিত না হয়েও আপনি আমাদের সঙ্গে একাত্ম থাকবেন- এই প্রত্যাশা। নেক্সাস টেলিভিশন এস. আলম গ্রুপের একটি প্রতিষ্ঠান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি