সমন্বিত খামারে সফল লক্ষ্মীপুরের দুই সহোদর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: সমন্বিত খামার করে একবছরেই সফল লক্ষ্মীপুরের রায়পুরে বামনী এলাকার দুই সহোদর মো. বাছির ভূঁইয়া ও বায়েজীদ ভূঁইয়া। নিজেদের পৈতৃক সম্পত্তির ১৩ একর জমিতে ২০২০ সালের মাঝামাঝিতে একটি সমন্বিত খামার গড়ে তোলেন তারা। সমন্বিত ওই খামারে একইসাথে কৃষি চাষ, গো-খামার ও মাছ চাষ করছেন তারা। খামারের আঙিনা ও পুকুরপাড়ে লাগানো হয়েছে পেঁপে, লেবু, পেয়ারা সহ নানা জাতের ফলজ গাছ। আর একপাশে পরিকল্পিতভাবে চলছে গরু ও ছাগল পালন।
সমন্বিত খামারের এ উদ্যেগ উদ্যোক্তাদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি স্থানীয় কর্মহীন বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখছে। খামারটির নাম ‘ডাইনেস্কো এগ্রো ফার্ম’। শুরু করার অল্প সময়ের মধ্যে খামারটি লাভজনক হয়ে উঠায় এরকম আরও খামার গড়ে তুলতে উৎসাহী হয়ে উঠেছেন পাশ্ববর্তী যুবকরাও।
জানা যায়, ২০২০ সালে এ খামারে ২০টি গরু, ১৫টি ছাগল, ২ টি পুকুর এবং বাকী অংশে ফলজ, বনজ ও কৃষি পেঁপে, লেবু সহ শাকসবজি চাষাবাদ শুরু করেন তারা। এখন গরু-ছাগলের সংখ্যা দ্বিগুণ হয়েছে। খামারের পুকুরে অ্যাকুরিয়াম মাছ, রুই, কাতল, মৃগেল, কালিবাউসসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হচ্ছে। এর পাশাপাশি খামারের জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগানো হয়েছে। এ খামারে নিয়মিত ২০ জন শ্রমিক কাজ করে। জীবন সংগ্রামের সফল এই দুইভাই সামাজিকভাবে এখন সফল মানুষ হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
খামারে নিয়োজিত শ্রমিকরা জানান, করোনায় বেকার হয়ে না খাওয়ার উপক্রম হয়েছে। জীবন কেটেছে দুঃখ-দুর্দশায়, অভাব-অনটনে। এলাকায় একটি সমন্বিত খামার গড়ে উঠায় সেই বেকারত্ব দূর করে পরিবারের মুখে হাসি ধরে রাখতে সক্ষম হয়েছেন তারা।
প্রতিবেশী আরেক খামারী আনোয়ার হোসেন বলেন, 'ডাইনেস্কো এগ্রো ফার্ম এর সফলতা দেখে আমি নিজেও ক্ষুদ্র পরিসরে খামার শুরু করি। এতে পাশ্ববর্তী এলাকার বেকার যুবকরাও সমন্বিত খামার গড়ে তুলছেন। তবে কৃষি কর্মকর্তাদের সহযোগিতা ও পরামর্শ পেলে আরও সফলতা আসবে বলে আমরা মনে করি।'
উদ্যেক্তা মো. বাছির ভূঁইয়া ও মো. বায়েজীদ ভূঁইয়া জানান, করোনাকালীন বেকারত্ব দূরীকরণে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজেরাই খামার গড়ে তুলেন। প্রথমে ৩০ লাখ টাকা পুঁজিতে শুরু হওয়া এ খামার থেকে দ্বিগুণ লাভ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এই দুই ভাই। এ খামারটিতে অনেক দরিদ্র ও বেকারদের কর্মসংস্থান হয়েছে।
এ সময়ে তারা আরও বলেন, 'শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন পরামর্শে উদ্ভুদ্ধ হয়ে এবং করোনাকালীন সময়ে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মূলত সমন্বিত খামারটির উদ্যেগ নেয়া হয়।'
স্থানীয় বাসিন্দারা জানান, তাদের দেখাদেখি এখন এলাকাশ ছোট-বড় আরও একাধিক খামার গড়ে তুলছেন স্থানীয় কয়েক যুবক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, দুই ভাইয়ের বিশাল কর্মযজ্ঞ সত্যিই অনুকরণীয়। নিশ্চয় তাদের দেখে এলাকার বেকার যুবকরা উদ্বুদ্ধ হবেন। তারা আগ্রহী হলে কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগীতা করা যাবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি