সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবে বিএনপি। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিয়াঁজো কমিটির সদস্য ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সমমনা জোটের নেতাদের মধ্যে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমীন বেপারী, গণ দল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সাধারণ সম্পাদক নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডলের উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ডিসেম্বররে ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বে ১১ দলীয় ‘জাতীয়তাবাদী সমমনা জোট’র আত্মপ্রকাশ হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি