৪ মে ২০২৬

শমী কায়সারের পর এবার নায়িকা শাহনূর!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শমী কায়সারের পর এবার নায়িকা শাহনূর!

বিনোদন ডেস্ক : ঢাকার চলচ্চিত্রের নায়িকা শাহনূরের কারণে আবারও এক লজ্জাজনক ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো সাংবাদিকদের! গতকাল মঙ্গলবার এফডিসির এটিএন বাংলার ফ্লোরে অনুষ্ঠিত নতুন চলচ্চিত্র ‘অর্জন-৭১’ এর মহরত চলাকালীন চিত্রনায়িকা শাহনূরের ব্যাগ চুরি হয়। আর তাই নিয়ে পুরো এফডিসিতে হৈ চৈ সৃষ্টি হয়। চোর ধরার জন্য প্রশাসন বাহিনী তল্লাশি শুরু করেন। আর এই তল্লাশি নামক হয়রানি বাদ যায়নি গনমাধ্যমকর্মীরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আরও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা, চলচ্চিত্রের মানুষেরা। মন্ত্রীসহ ভিআইপি সব অতিথিদের জন্য মঙ্গলবার দুপুর থেকেই এফডিসির গেটে বসেছিল কড়া নিরাপত্তা। সেই নিরাপত্তা বেস্টনী ভেদ করে ভেতরে প্রবেশের জন্য প্রচন্ড রকমের বিড়ম্বনার শিকার হতে হয়েছে সাংবাদিকদের। বিড়ম্বনায় পড়েছেন অনেক অতিথিও।

তাই এমন আমলাতান্ত্রিক আয়োজনে সিনেমার মহরত অনুষ্ঠান নিয়ে বিরক্তি প্রকাশ করেন আমন্ত্রিত সাংবাদিক ও অন্যান্যরা। সিনেমার প্রাণকেন্দ্র এফডিসির অভ্যন্তরে এত নিরাপত্তার বেস্টনি দিনভর নেতিবাচক প্রভাব ফেলেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের কার্যক্রমে। অনেকেই পরিচালকের অপরিকল্পিত অনুষ্ঠান আয়োজনের কড়া সমালোচনাও করেছেন।

এদিকে, এত কড়া নিরাপত্তা আর তল্লাশির ভিড়েও ঘটেছে বিব্রতকর ওই ঘটনা। অনুষ্ঠানে ব্যাগ চুরি গেছে আমন্ত্রিত অতিথি চিত্রনায়িকা শাহনূরের। চিত্রনায়িকা শাহনূর বলেন, ‘আমার আসনে ব্যাগ রেখে মঞ্চে উঠেছিলাম। নেমে দেখি ব্যাগ নেই। ব্যাগে আমার টাকা, আইফোনসহ প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র ছিল।’

এমন ঘটনাটি উপস্থিত পুলিশদের জানানো পরই শাহনূরের ব্যাগ খোঁজার তোড়জোড় শুরু হয়। এফডিসির গেটে বসানো হয় চেকপোস্ট। এরপর সাংবাদিকসহ সবার পকেট ও ব্যাগ চেক করা হয়। এতে করে দ্বিতীয় দফায় বিড়ম্বনার শিকার হন সাংবাদিক ও অতিথিরা। বিরক্তিকর এবং খুব বাজে পরিস্থিতির শিকার হয়ে সবাইকে সেই অনুষ্ঠান ত্যাগ করতে হয়। আর তাই সবার মাঝে একই প্রশ্ন – এতো কড়া নিরাপত্তা বেস্টনী থাকা সত্ত্বেও কি করে নায়িকার ব্যাগ খোয়া যায়? আর বার বার কেন এই ধরনের পরিস্থিতির জন্য সাংবাদিকদের’কেই হেনস্তা করা হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে জাতীয় প্রেসক্লাবের মতো জায়গায় অভিনেত্রী শমী কায়সারের মোবাইল হারানোর ঘটনায় ওই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদেরও দেহ তল্লাশি করা হয়েছিল। যদিও ওই ঘটনায় পরে শমী কায়সার সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছিলেন। এখন দেখা যাক, শাহনূর সাংবাদিকদের কাছে ক্ষমা চান কিনা?

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি