৭ মে ২০২৬

শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তার মোবাইলফোন চুরি ঘটনায় সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলার আবেদনটি করেন স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাচান।

তিনি গনমাধ্যমকে জানান, সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করায় শমী কায়সারের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন। এ বিষয়ে পরে আদেশ নেবেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের পেশকার আজমল হোসেন বলেন, মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আদেশ পরে দেবেন বিচারক।

উল্লেখ্য, গেল ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শমী কায়সার। বক্তব্য শেষে তার দুটি স্মার্টফোন আর যথাস্থানে পাননি তিনি।

পরে অনুষ্ঠান কক্ষের মূল দরজা বন্ধ করে সাংবাদিককে আটকে রাখা হয়। শমী কায়সারের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ব্যাগ তল্লাশি করেন। এসময় কয়েকজন সংবাদকর্মী ঘটনার প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দুটি নিয়ে গেছেন।

এ ঘটনায় সাংবাদিকদের হেনস্তার জন্য দুঃখপ্রকাশ করেছেন শমী কায়সার।

সামাজিক যোগাযোগমাধ্যমে শমী কায়সারকে নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি