২১ জুন ২০২৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিলকে যে সুখবর দিলেন কোচ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৪৬ এএম
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিলকে যে সুখবর দিলেন কোচ!

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  হাইতি ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপে স্বস্তির অবস্থানে চলে এসেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঠিক এই সময়ে এসে সেলেসাওরা বড় একটা সুসংবাদ পেয়েছে। ব্রাজিলের তারকা উইঙ্গার রাফিনিয়াকে নিয়ে স্বস্তির খবর এসেছে। হাইতির বিপক্ষে জয়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হলেও আপাতত বড় কোনো শঙ্কা দেখা যাচ্ছে না।

শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পান রাফিনিয়া। প্রথমার্ধে পেছনের পেশিতে তীব্র ব্যথা অনুভব করার পর তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এতে ব্রাজিল শিবিরে উদ্বেগ তৈরি হয়।

চোটের অবস্থা জানতে শনিবার সকালে তার মেডিকেল পরীক্ষা করা হয়। এখনো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে চিকিৎসা খুঁটিনাটি জানায়নি। তবে প্রাথমিক তথ্য আশাব্যঞ্জক।

ব্রাজিলের সংবাদমাধ্যম গাজেতা এস্পোর্তিভার তথ্য অনুযায়ী, রাফিনিয়াকে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রয়োজন হবে না বলেই ধারণা করা হচ্ছে। এতে কোচ কার্লো আনচেলত্তি এবং সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এই চোটের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি একই ধরনের সমস্যায় ভুগেছেন রাফিনিয়া। গত মার্চের আন্তর্জাতিক বিরতিতে উরুর চোটের কারণে তাকে জাতীয় দল থেকে সরে দাঁড়াতে হয়েছিল। গত মৌসুমেও একই স্থানে চারবার চোটে পড়েছিলেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

তবে হাইতির বিপক্ষে ম্যাচের পর কিছু ইতিবাচক লক্ষণ দেখা গেছে। মাঠ ছাড়ার সময় তাকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায়। পরে বদলি বেঞ্চে বসেই চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক সেবা নেন তিনি। এতে দ্রুত সুস্থ হয়ে ফেরার আশা আরও বেড়েছে।

বিশ্বকাপের নিয়মের কারণে রাফিনিয়ার ফিটনেস ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তিনি টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যান, তাহলে ব্রাজিল নতুন কোনো খেলোয়াড়কে স্কোয়াডে নিতে পারবে না। কারণ মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে স্কোয়াড পরিবর্তনের শেষ সময়সীমা শেষ হয়ে গেছে।

গ্রুপ পর্ব শুরু হওয়ার পর গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড়ের পরিবর্তে নতুন কাউকে নেওয়ার সুযোগ নেই। তাই আগামী নকআউট পর্বের আগে রাফিনিয়াকে পুরোপুরি সুস্থ করে তোলার দিকে বিশেষ নজর দিচ্ছে ব্রাজিল দলের চিকিৎসক দল। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি