শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মিয়াজাকি। দেশটির মিয়াজাকি উপকূলের নিকটবর্তী ফিলিপাইন সাগরে স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) ৯টা ১৯ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের এই মাত্রা নিশ্চিত করেছে।
ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) এবং এটি অনেকটা এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে। খবর ফক্স ওয়েদারের
এদিকে ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রিফেকচারের উপকূলে এ ভূমিকম্পের পর ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে।
তবে ইউএসজিএস বলেছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো হুমকি নেই। তবু জেএমএ জনগণকে উপকূলীয় এলাকায় পানি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি