শক্তিশালী ভূমিকম্পে এবার কাঁপলো ফিলিপাইন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের পর এবার কেঁপে উঠলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন।
বুধবার গভীর রাতে (স্থানীয় সময় রাত ২টা) এই ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনের মধ্যাঞ্চলে, বিশেষ করে দেশটির মাসবাতে প্রদেশে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে এর সৃষ্টি।
মাঝরাতে এমন ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের শঙ্কা, বড় ভূমিকম্পের পর আফটারশকের ধাক্কা আসতে পারে। মধ্যরাতে বেরিয়ে পড়ার পর অনেকে এখন নিজ বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন।
মাসবাতে প্রদেশের পুলিশ প্রধান রলি আলাবানা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এটি শক্তিশালী ভূমিকম্প ছিলো। অনেকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে চলে গেছেন। এমনকি আমিও সম্ভাব্য আফটারশকের কারণে বাইরে চলে এসেছি।
ভূমিকম্পের পর মাসবেত প্রদেশে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি