
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের সকল মানুষের শান্তি কামনার মধ্য দিয়ে বিশ্বব্যাপী শুরু হয়েছে বড়দিনের উৎসব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গির্জায় গির্জায় শুরু হয় ক্রিসমাসের আনুষ্ঠানিকতা। প্রার্থনার সময় শান্তি আর ভালোবাসা প্রতিটি মানুষের ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান গির্জার পাল পুরোহিত। এর আগে শিশুদের যিশুখ্রিস্টের বিভিন্ন প্রতিকৃতি ধারণ করে মা মেরির সাজে গির্জায় প্রবেশ করতে দেখা যায়।
মা মেরি সেজে গির্জায় এক শিশুউৎসব পালনের জন্য গির্জাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে ৭ দিনব্যাপী সব ধরনের আনুষ্ঠানিকতা আগেই শেষ করা হয়। গির্জাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
প্রথম প্রার্থনা সাড়ে ৮টায় শুরু হলেও আজ ও আগামীকাল মিলিয়ে রয়েছে আরও ৩টি প্রার্থনা। গির্জা সাজানো হয়েছেরাজধানীর ফার্মগেটের হলি রোজারি চার্চের পরের প্রার্থনা অনুষ্ঠিত হবে আজ রাত ১১টায়। একইসঙ্গে ২৫ ডিসেম্বরও আছে দুটি প্রার্থনা—একটি সকাল ৭টায়, অন্যটি সকাল ৯টায়।
কাকরাইল চার্চে ২৫ ডিসেম্বর সকাল ৭টায় এবং ৯টায় দুটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
গির্জায় প্রার্থনা মগবাজার এজি চার্চে ২৫ ডিসেম্বর ইংরেজিতে প্রার্থনা শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং বাংলায় শুরু হবে সকাল ১১টায়। প্রার্থনা শেষে পবিত্র বাইবেল থেকে আলোচনা হবে।
এছাড়াও দেশের বিভিন্ন গির্জায় স্থানীয় সময় অনুযায়ী প্রার্থনা চলছে ।
গির্জায় খ্রিষ্ট ধর্মাবলম্বীরাউল্লেখ্য, যিশুখ্রিষ্টের জন্মকে কেন্দ্র করে সারাবিশ্বে এই উৎসব পালিত হয়ে থাকে। ঠিক এই দিনেই যিশুর জন্ম হয়েছিল কিনা তা নিয়ে মতপার্থক্য আছে। তবে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ডিসেম্বরের কোনও একদিন তিনি (যিশুখ্রিষ্ট) জন্মগ্রহণ করেন। ২৫ ডিসেম্বরকে যিশুর সম্ভাব্য জন্মতারিখ ধরে এ উৎসব পালন করা হয়।
বিশ্বের অধিকাংশ দেশেই ২৫ ডিসেম্বর বড়দিন হিসেবে পালিত হলেও রাশিয়া, জর্জিয়া, মিসর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ওয়েস্টার্ন ন্যাশনাল চার্চ ৭ জানুয়ারি বড়দিন পালন করে থাকে।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]