৫ মে ২০২৬

স্কিল ডেভেলপমেন্ট ক্লাব’ কর্তৃক আয়োজিত জাতীয় ভ্যাট কুইজ কম্পিটিশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্কিল ডেভেলপমেন্ট ক্লাব’ কর্তৃক আয়োজিত জাতীয় ভ্যাট কুইজ কম্পিটিশন

আজিজুল হাকিম পাভেল, জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত জাতীয় ভ্যাট কুইজ কম্পিটিশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগীতাটিতে ১ম স্থান অধিকার করে নাজরাতুন নাঈম মাহমুদা, ২য় স্থান অর্জন করে মোঃ আমীমুল আহসান ও ৩য় স্থান অর্জনকারী আইরিন আক্তার আশা। বিজয়ীদের মধ্যে ১ম পুরষ্কার হিসেবে ছিল দশ হাজার টাকা,২য় পুরষ্কার হিসেবে ছিল সাত হাজার টাকা ও ৩য় পুরষ্কার হিসেবে ছিল পাঁচ হাজার টাকা।

জাতীয় ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ উপলক্ষে সরকার দেশব্যাপী সকলকে সচেতন করার লক্ষে এই ধরনের কার্যক্রম পালন করছে।

উক্ত প্রতিযোগীতাটিতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১২০ শিক্ষার্থী অংশগ্রহন করে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার ও বিভাগীয় কমকর্তা কাস্টমস এক্সইল মুহাম্মাদ শামসুল আরেফীন খান। তিনি তার বক্তব্যে ভ্যাট প্রদান সম্পর্কে সচেতন হতে বলেন এবং সকলের আহ্বান করেন নিয়মিত ভ্যাট প্রদান করতে। এছাড়া কুইজ কম্পিটিশনে আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আলভী রিয়াসাত মালিক ও মোহাম্মদ মিলন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা বৃন্দ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি