৫ মে ২০২৬

শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন

বাংলাপ্রেস ডেস্ক: কদিন ধরে জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। কয়েকটি গণমাধ্যমেও ধোঁয়াশা খবর এসেছিল এই অভিনেত্রীর বিয়ে নিয়ে।

দীর্ঘদিন ধরেই লাইট, ক্যামেরা থেকে ডুব মেরেছেন শখ। হঠাৎ এই লকডাউনের মধ্যে তার বিয়ের গুঞ্জন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে।

গেল ১২ মে নাকি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। বরের নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

মূলত তাদের ফেসবুকে ম্যারিটাল স্ট্যাটাস পরিবর্তনের পর পরই শুরু হয় তাদের বিয়ের গুঞ্জন। সেখানে শোবিজেই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের। খুব গোপনে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে নাকি এই বিয়ে হয়েছে। তবে বিয়ের প্রসঙ্গে এখনও মুখ খোলেননি শখ। সত্যি যদি শখ বিয়ে করে থাকেন অবশ্যই তা সবাইকে শিগগিরই জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মডেল-অভিনেতা নিলয় আলমগীর ও শখ দীর্ঘদিন প্রেমের পর ২০১৬ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। কিন্তু দুই বছরের মাথায় ভেঙে যায় তাদের এ সংসার।

অসংখ্য বিজ্ঞাপন, নাটকের পরিচিত মুখ শখকে দুটি সিনেমাতেও দেখা যায়। ২০১০ সালে শাকিব খানের বিপরীতে ‘বলো না তুমি আমার’ ছবিতে কাজ করেন শখ। এরপর ২০১৪ সালে তখনকার প্রেমিক নিলয়ের সঙ্গে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমাটি মুক্তি পায় তার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি