৪ মে ২০২৬

সিয়ামের নতুন নায়িকা ইধিকা পাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
সিয়ামের নতুন নায়িকা ইধিকা পাল

বাংলাপ্রেস ডেস্ক:   ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন। সেই কাজ গুটিয়ে এবার তিনি হাতে নিচ্ছেন নতুন ছবি ‘রাক্ষস’, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

এই ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন নানা জল্পনা ছিল। কখনো প্রার্থনা ফারদিন দীঘি, কখনো সাবিলা নূরের নাম শোনা গেলেও পরিচালক-প্রযোজকরা সিদ্ধান্ত নিতে সময় নেন। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে যে কলকাতার অভিনেত্রী ইধিকা পালই থাকছেন নায়িকার ভূমিকায়। চলতি সপ্তাহেই তার সঙ্গে চুক্তি করা হবে বলে জানা গেছে। সব ঠিকঠাক থাকলে এটাই হবে সিয়াম ও ইধিকার প্রথম জুটি বাঁধা সিনেমা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিম রহমানের সিকান্দার ছবিতে তাদের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই প্রকল্প আর এগোয়নি। তাই ‘রাক্ষস’-এ তাদের একসঙ্গে দেখা যাবে বলে দর্শকদের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

ইধিকা পাল বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে বরবাদ–এও অভিনয় করেন। শাকিব খানের বাইরে তিনি কাজ করেছেন হাসিবুর রেজার কবি, কলকাতার খাদান এবং দেবের সঙ্গে রঘু ডাকাত ছবিতে। ধীরে ধীরে তিনি দুই বাংলাতেই নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছেন।

অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জংলি—যেখানে তার সহশিল্পী ছিলেন শবনম বুবলী। পোড়ামন ২- দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে বাণিজ্যিক ও কনটেন্টনির্ভর—দুই ধরনের ছবিতেই তিনি নিজের অবস্থান পোক্ত করেছেন।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’–এর শুটিং। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশনের পরিকল্পনাও রয়েছে। পরিচালক মেহেদী হাসান এবং সিয়াম আপাতত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে সূত্র জানাচ্ছে, দুই সপ্তাহের মধ্যে ক্যামেরা–রোলিং শুরু হবে, আর সব ঠিক থাকলে আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি