৪ মে ২০২৬

শিয়ালের মাংস বিক্রির সময় আটক, কারাদণ্ড ও জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিয়ালের মাংস বিক্রির সময় আটক, কারাদণ্ড ও জরিমানা
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে শিয়ালের মাংস বিক্রির সময় বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম আবদুল মালেক (৪০), বৃহষ্পতিবার দুপুরে উপাজেলার চরবাটা ইউনিয়নের ভুইয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বণ্যপ্রাণী সংরক্ষন আইনে ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ের ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। চরজব্বার থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। সুবর্ণৃচর উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে দুপুরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ৩০০০ (তিন হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। বন বিভাগের সহযোগিতায় সুবর্ণচর উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরবর্তীতে জব্দকৃত শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়। তিনি আরও জানান, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়াল কে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে যা ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দন্ডনীয় অপরাধ। তিনি বলেন আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে। বন্যপ্রাণী সংরক্ষণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি