শিশুসাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলামের জন্মদিন আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : আজ বুধবার ১০ আশ্বিন ১৪২৬ শিশুসাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলামের ৫৩তম জন্মদিন। ১৩৭৩ বঙ্গাব্দে আজকের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা গ্রামে সাংস্কৃতিক প্রতিকূল পরিবেশে তিনি জন্ম গ্রহণ করেন। ছেলেবেলা থেকেই লেখালেখি শুরু এবং তা কেবল ছোটদের জন্যই।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হলো: ইচ্ছেটা উড়ে যায়, হলদে পাখির ছা, নীল খাঁচার পাখি, রঙতুলিতে বাংলাদেশ, স্বাধীনতার ছড়া, বিজয়ের উৎসব, পাখপাখালির গল্প, একুশের মিছিল, ভিনদেশি মজার গল্প ও জয় বাংলার ছড়া। তিনি জীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। বর্তমানে পেশায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। শিশুসাহিত্য ছাড়াও তৌহিদ-উল ইসলাম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন বিশিষ্ট গীতিকার এবং একজন সফল সাংস্কৃতিক সংগঠক।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি