শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক থেকে দূরে রেখে শিশুদেরকে যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের চরিত্র গঠন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আজকের শিশুরা আগামী দিনে দেশের কর্ণধার হয়ে ওঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক সবধরনের প্রতিযোগীতার উপযোগী হয়ে দেশের ছেলেমেয়েরা তৈরি হবে, সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। সরকার উপজেলা পর্যায় পর্যন্ত সবধরনের খেলাধুলা সুযোগ সৃষ্টি করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব- ১৭)- ২০১৯ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব- ১৭)- ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি