৬ মে ২০২৬

শিশুদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শিশুদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে তাঁর সরকার।

আজ মঙ্গলবার ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আজকের শিশু আগামীর নেতা। আমরা শিশুদের সেভাবেই গড়ে তুলতে চাই। তারা দেশপ্রেম ও ভালোবাসা নিয়ে যাতে কাজ করতে পারে।’ প্রধানমন্ত্রী বলেন, সরকার বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট স্থাপন করেছে। দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের ব্যবস্থা করেছে। এ ছাড়া সরকার বিনামূল্যে শিশুদের পাঠ্যবই ও বৃত্তি প্রদান করছে। তোমাদেরই এ দেশকে এগিয়ে নিতে হবে, গড়ে তুলতে হবে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এটাই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন’, বলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, সরকার দেশকে সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত করতে চায়। শিশুদের এসবের হুমকি ও কুফল সম্পর্কে জানাতে তিনি অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকে মনোযোগ দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কেবল পড়াশোনাই যথেষ্ঠ নয়’, শিশুদের সুস্বাস্থ্যও জরুরি। ‘তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ হতে হবে। তারা যাতে সুন্দর জীবন কাটাতে পারে। এটাই আমাদের লক্ষ্য। এ জন্য দেশব্যাপী আমরা নানা রকমের প্রতিযোগিতার আয়োজন করেছি’, বলেন শেখ হাসিনা। বক্তব্যের আগে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে শেখ হাসিনা শুদ্ধ সুরে জাতীয় সংগীত গাওয়া বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি