৫ মে ২০২৬

শিশুদের মারামারিতে উসকানি, জর্জিয়ায় বাংলাদেশি ডে-কেয়ার শিক্ষিকা গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫১ পিএম
শিশুদের মারামারিতে উসকানি, জর্জিয়ায় বাংলাদেশি ডে-কেয়ার শিক্ষিকা গ্রেপ্তার

ইমা এলিস: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ইভান্স শহরে শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে বাংলাদেশি ডে-কেয়ার শিক্ষিকাকে গত বছর  গ্রেপ্তার করা হয়েছিল।
কলাম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তরের তথ্যমতে, ৩৭ বছর বয়সী রিফফাত তাহমিন খলিলকে গত বছর ২৮ জুলাই  (সোমবার) গ্রেপ্তার করা হয়।
তার গ্রেপ্তার একটি ঘটনার সূত্রে, যেখানে ইভান্সের ৭০৩ উইলিয়াম স্মিথ বুলেভার্ডে অবস্থিত ডিসকভারি জোন কিডস ডে-কেয়ার সেন্টারে দুই সহোদর শিশুর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ডেপুটিরা অভিভাবকের সঙ্গে কথা বলে জানতে পারেন, ডে-কেয়ার কর্তৃপক্ষ তাকে ফোন করে একটি ঘটনার পর তার সন্তানদের নিয়ে যেতে বলেন।
ঘটনাবিবরণী অনুযায়ী, ওই অভিভাবক জানান, তার সন্তানরা খুবই ভীত ও বিচলিত ছিল এবং তারা বলেছে, “শিক্ষিকা মিস খলিল আমাদের মারামারি করতে বাধ্য করেছেন।”
রিপোর্টে বলা হয়, ডেপুটিরা ডে-কেয়ারে পৌঁছালে মালিক তাদের কাছে ভিডিও ফুটেজ সরবরাহ করেন।
ডেপুটিদের ভাষ্য অনুযায়ী, ভিডিওতে দেখা যায় খলিল শিশুদের মারামারিতে উসকানি দেন।
মারামারির পর, খলিল জোর করে এক শিশুকে ধরে চেয়ারে আছড়ে ফেলেন এবং কয়েকবার ঝাঁকান বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, তিনি এক সহোদরকে অন্যজনের দিকে চেয়ার ছুড়ে মারতে উৎসাহ দেন বলেও অভিযোগপত্রে বলা হয়েছে।
রিপোর্টে আরও বলা হয়, অন্য এক শিক্ষক কক্ষে প্রবেশ করে এক শিশুকে সরিয়ে নেওয়ার পর ঘটনাটি থামে।
বর্তমানে খলিল কলাম্বিয়া কাউন্টি কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে শিশুদের প্রতি নিষ্ঠুরতার তিনটি অভিযোগ আনা হয়েছে। তার জামিন নির্ধারণ করা হয়েছে ৭৫,৩০০ ডলার।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি