৪ মে ২০২৬

শিশুদের হাতে স্মার্টফোন বাড়াচ্ছে যেসব ঝুঁকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০০ এএম
শিশুদের হাতে স্মার্টফোন বাড়াচ্ছে যেসব ঝুঁকি

বাংলাপ্রেস ডেস্ক:   স্মার্টফোন এখন শুধু বড়দের নয়, ছোটদের হাতে হাতেও পৌঁছে গেছে। অনেক শিশুই পড়াশোনা, যোগাযোগ বা বিনোদনের জন্য খুব কম বয়সেই ব্যক্তিগত ফোন পেয়ে যায়।

তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, ১৩ বছর বয়সের আগে শিশুকে ফোন দেওয়া স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। এতে ঘুমের সমস্যা, অতিরিক্ত ওজন ও বিষণ্নতার সম্ভাবনা থাকে।

গবেষক র‍্যান বারজিলে এবং তার দল যুক্তরাষ্ট্রের ২১টি অঞ্চলের প্রায় সাড়ে দশ হাজার শিশুর তথ্য বিশ্লেষণ করেছেন। তারা দেখেছেন, যারা ১২ বছর বয়সে ফোন পেয়েছে, তাদের ঘুমের সমস্যা ৬০% বেশি এবং স্থূলতার ঝুঁকি ৪০% বেশি। ১৩ বছর হওয়ার পর যারা ফোন ব্যবহার শুরু করেছে, তাদের মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে কম হয়েছে।

গবেষকরা উল্লেখ করেছেন, বয়ঃসন্ধির শুরুতে ফোন থাকা সরাসরি বিষণ্নতা, স্থূলতা ও ঘুমের ব্যাঘাতের সঙ্গে যুক্ত। তাই শিশুদের সুরক্ষার জন্য নীতিমালা বা আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম শিশুদের জন্য টিকটক, ইনস্টাগ্রামসহ সব সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যও শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে।

একই সময়ে, টিকটক মার্কিন অংশীদারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে, যাতে কোম্পানিটির কার্যক্রম যুক্তরাষ্ট্রে চালু রাখা যায়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি