৫ মে ২০২৬

সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:০০ এএম
সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

বাংলাপ্রেস ডেস্ক: মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ কথা জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শায়রুল কবির।

এর আগে রবিবার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। ইতোমধ্যে তার বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকাদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ ও অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম।

 

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি