সিরিয়ায় আইএসের আত্মঘাতি বোমা হামলায় নিহত ৪০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। একটি পর্যবেক্ষক গ্রুপ বুধবার এই খবর জানায়। খবর এএফপি/বাসস।
সিরিয়ান অবজারভিটি ফর হিউম্যান রাইটস বলছে, কেবলমাত্র সউদিয়া শহরে তিনজন বোমা হামলা চালায়। এছাড়া উত্তর ও পূর্বাঞ্চলের গ্রামে আরো হামলা চালানো হয়। সংস্থাটির মতে এইসব হামলায় আরো ৩০ জনের মতো লোক আহত হয়েছে।
গত বছর সিরিয়ার সরকারী বাহিনী দেশটির পূর্বাঞ্চল থেকে আইএসকে হটাতে সক্ষম হয়। তবে সম্প্রতি আইএস গ্রুপ বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার সউদিয়া প্রদেশের নিয়ন্ত্রণ তাদের বলে দাবি করে আসছে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার থেকে বাদ পড়ল ৪ লাখ অবৈধ অভিবাসী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি
