৮ মে ২০২৬

সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আসাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আসাদ
    নিজস্ব প্রতিবেদক: পরিবারের সদস্যসহ বাশার আল আসাদ রাশিয়ার মস্কোয় অবস্থান করছেন। তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাঁদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়ে বলে রয়টার্সের প্রতিবেদনে জনানো হয়। এর আগে মাত্র ১২ দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটায় সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের। এর ফলে দেশটিতে আসাদের দুই যুগের শাসনের অবসান ঘটে। এর আগে বাশারের বাবা হাফিজ আল–আসাদ প্রায় ২৯ বছর প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাশার। বাশার আল-আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় ৫৩ বছরের আল-আসাদ পরিবারের শাসনের অবসান হলো। স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। বিশ্বনেতাদের কেউ উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেউ উদ্বিগ্ন বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কায়। সিরিয়ার চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ও তার দল সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সামাজিকমাধ্যমে। এ বিষয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি