৪ মে ২০২৬

সিরিজ খেলতে পাকিস্তান যেতে রাজি বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিরিজ খেলতে পাকিস্তান যেতে রাজি বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে ত্রিপক্ষীয় বৈঠকের পর কেটে গেল জটিলতা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যেতে রাজি বাংলাদেশ। তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্টের সঙ্গে যোগ হয়েছে একটি ওয়ানডে। পুরো সিরিজ খেলতে তিন ধাপে দেশটি সফর করবে টাইগাররা।

মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পিসিবি প্রধান এহসান মানি ও আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর সভা করেন। সেখানেই সিদ্ধান্ত আসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ব্যাপারে।

ক্রিকইনফো জানাচ্ছে, টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে হবে ছোট ফরম্যাটের ম্যাচ তিনটি।

দ্বিতীয় ধাপে পাকিস্তান যেয়ে ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজের শেষ ধাপে হবে অপর টেস্ট ও একটি ওয়ানডে। সেজন্য বাংলাদেশ আবারও এপ্রিলে যাবে পাকিস্তানে। ৩ এপ্রিল করাচীতে হবে একমাত্র ওয়ানডেটি। দ্বিতীয় টেস্ট ৫-৯ এপ্রিল, করাচীতেই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি