৪ মে ২০২৬

সিরিজ খেলার জন্য ভারত আসছে কি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এএম
সিরিজ খেলার জন্য ভারত আসছে কি?

বাংলাপ্রেস ডেস্ক:   আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতের। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। 

কিন্তু সাম্প্রতিক সময়ে মোস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে সর্ম্পকে টানাপোড় চলছে। বিসিবি অবশ্য বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি।

কিন্তু এখনো চিঠির উত্তর দেয়নি বিসিসিআই। তাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফর করবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। 

এব্যাপারে আজ সংবাদমাধ্যমকে জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সে সিরিজটা এই বছর আনা হয়েছে। যত সময় যাবে, যেকোনো বোর্ডের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে বিসিসিআইকে। চিঠির আপডেট এখনও জানি না।

সবকিছু ঠিক থাকলে ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ব্লাকক্যাপসদের আসন্ন এই সফর নিয়ে নাফিস বলেন, নিউজিল্যান্ড সিরিজের জন্য আমাদের প্রস্তুতি চলছে। আপাতত ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে কাজ হচ্ছে। এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে। 

নিউজিল্যান্ড ঢাকা সফরে তিনটি করে ওয়ানডে ও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।  সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি