৬ মে ২০২৬

শিরীন শারমিন চৌধুরী আবারও জাতীয় সংসদের স্পিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শিরীন শারমিন চৌধুরী আবারও জাতীয় সংসদের স্পিকার
বাংলাপ্রেস জাতীয় দপ্তর: জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার (৩০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এরআগে বিকাল ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান। এরপর নতুন স্পিকার নির্বাচন করা হয়। এ নিয়ে তিনি পর পর তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হলেন। সংসদে সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার হিসেবে অন্য কোনও মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়। এরপর সংসদ ২০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এসময় সংসদ ভবনস্থ রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন স্পিকারের শপথ পড়ান। স্পিকার নির্বাচনের সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা জি এম কাদেরসহ সরকারি ও বিরোধী দলের বেশিরভাগ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এরআগে মাদারীপুর-১ আসনের এই সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনকে একাদশ জাতীয় সংসদের প্রধান হুইপ হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাশাপাশি সরকারি দলের আরও ছয় সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। টানা পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন এর আগে নবম সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দশম সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি