৫ মে ২০২৬

সিনহা ইস্যুতে ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে তলব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সিনহা ইস্যুতে ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে তলব

বাংলাপ্রেস অনলাইন: দুর্নীতি দমন কমিশন পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম শামীমসহ ৬ জন ব্যাংক কর্মকর্তাকে তলব করেছে।

মঙ্গলবার তাদের তলব করে চিঠি পাঠান। আগামীকাল বুধবার তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে। ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমসহ অন্য যাদের হাজির থাকতে বলা হয়েছে তারা হলেন- ফারমার্স ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, অ্যাসিস্ট্যন্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, সাবেক ম্যানেজার (অপারেশন) ও ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, সাবেক হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়। অভিযোগে বলা হয়, ফারমার্স ব্যাংক লি. এর কতিপয় কর্মকর্তার যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চার কোটি টাকার ঋণ অনুমোদন করে ওই টাকা ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ’ এক ব্যক্তির নামে হস্তান্তর দেখিয়ে আত্মসাৎ ও মানি লন্ডারিং করা হয়েছে। রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম দুদক প্রকাশ না করলেও তিনি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। এর আগে চলতি বছরের ৬ মে একই অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে নিরঞ্জন ও শাহজাহান নামের দুজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ওই দিন তারা দাবি করেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে চার কোটি টাকা দেওয়া হয়েছে তার বাড়ির দাম। ফারমার্স ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংকে এস কে সিনহার ব্যাংক হিসাবে ওই টাকা দেওয়া হয়।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি