সিংড়ায় বিয়ের প্রলোভনে তরুনীকে অপহরণ আটক ১

আমিরুল ইসলাম, নাটোর থেকে: নাটোরের সিংড়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক তরুনীকে ডেকে নিয়ে অপহরণের ঘটনায় বেনজির আহমেদ ওরফে আকাশ নামের এক বখাটে যুবককে আটক ও অপহৃতাকে উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ।
বুধবার ভোরে ঈশ্বরদীর জয়নগর এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও তাকে আটক করা হয়। অপহৃতা তরুনী সিংড়া উপজেলার চৌগ্রামের বাসিন্দা ও স্থানীয় টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের ছাত্রী। পুলিশ ও অপহৃতের পরিবার সুত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যায় সিংড়া উপজেলার চৌগ্রামের জনৈক এক তরুনীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিক বেনজির আহমেদ ওরফে আকাশ মোবাইল ফোনে ডেকে নেয়।
এরপর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার ভোর ৪টায় সিংড়া থানার এস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে ঈশ্বরদীর জয়নগর এলাকা থেকে যুবক বেনজির আহমেদ ওরফে আকাশ ও তার পিতা বাবর হোসেনকে আটক করা হয়। উদ্ধার করা হয় অপহৃত তরুনীকে। এবিষয়ে অপহৃতা জনৈক তরুনীর পিতা ইলিয়াস হোসেন বাদী হয়ে সিংড়া থানায় একটি অপহরণ মামলা করেছে। তবে যুবক
বেনজির আহমেদ ওরফে আকাশের দাবি ওই তরুনীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সিংড়া থানার ওসি তদন্ত নেয়ামুল আলম বাংলাপ্রেসকে বলেন, এবিষয়ে সিংড়া থানায় একটি অপহরণ মামলা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি