৯ আগস্ট ২০২৬

সিঙ্গাপুর থেকে ৮ মাস পর দেশে ফিরতে যাচ্ছেন এন্ড্রু কিশোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিঙ্গাপুর থেকে ৮ মাস পর দেশে ফিরতে যাচ্ছেন এন্ড্রু কিশোর

বাংলাপ্রেস ডেস্ক: দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ৮ মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অনেকটা সুস্থ আছেন। দেশে ফেরার জন্য ছটফট করছেন তিনি। এমনটাই জানান এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। ফেসবুকে এন্ড্রু কিশোরের সঙ্গে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে মোমিন বিশ্বাস লিখেছেন, দাদাকে বললাম, দাদা আজকে ৯ তারিখ, পাক্কা আট মাস, দাদা একটু চুপ করে থেকে বললেন -‘হ্যাঁ রে দিনগুলো গুনতে গুনতে…।

এর আগে অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন এন্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এতো;দিন চিকিৎসাধীন তিনি।

চিকিৎসা শেষে মার্চের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন এন্ড্রু কিশোর। এর আগে সিঙ্গাপুরে হুইল চেয়ারে বসেও একটি অনুষ্ঠানে গানও শুনিয়েছিলেন তিনি। চলছিল দেশে ফেরার প্রস্তুতিও। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হয়নি তার।

তার ফেরার বিষয়ে জানা গেছে, সব মিলিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন গায়কের পরিবার। শিগগিরই দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। সঠিক ব্যবস্থা হলে চলতি সপ্তাহেও দেশে ফিরতে পারেন তিনি।

গুণী এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ এন্ড্রু কিশোর। তবে কয়েক মাস পর পর চেকআপের জন্য আসতে হবে তাকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি