৪ মে ২০২৬

সিনেটর টিউবারভিলের ইসলামবিদ্বেষী পোস্টের নিন্দা জানালেন মামদানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:৪১ পিএম
সিনেটর টিউবারভিলের ইসলামবিদ্বেষী পোস্টের নিন্দা জানালেন মামদানি

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

নোমান সাবিত: নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আলাবামার রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিলের একাধিক মুসলিমবিরোধী সামাজিকমাধ্যম পোস্টকে 'স্পষ্ট বিদ্বেষ' বলে নিন্দা করেছেন। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) টিউবারভিল একটি ছবি পুনরায় পোস্ট করেন, যেখানে মামদানির ছবির পাশে নিউ ইয়র্কে ৯/১১ সন্ত্রাসী হামলার একটি ছবি যুক্ত করে লেখা ছিল, 'শত্রু এখন গেটের ভেতরে।'
নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি রমজান মাস চলাকালীন সময়ে একাধিক মৌখিক আক্রমণের মুখে পড়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মামদানি বলেন, যুক্তরাষ্ট্রে অনেক মুসলিম এখনও বৈষম্যের শিকার হন।
তিনি বলেন, যখন আমি এমন ঘৃণা ও অবজ্ঞা দেখি, যা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ছড়িয়ে পড়ছে, তখন আমি এক ধরনের একাকীত্ব ও বিচ্ছিন্নতা অনুভব করি যা আমি জানি আপনাদের অনেকেই অনুভব করেছেন। এখানে কে আছেন যাকে বলা হয়েছে, ‘তুমি নিউ ইয়র্ক সিটিতে থাকার যোগ্য নও’? কে আছেন যাকে বলা হয়েছে, ‘যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও’?'
বৃহস্পতিবার টিউবারভিল আরও দাবি করেন যে 'যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই র‍্যাডিক্যাল ইসলামপন্থীদের হাতে আমেরিকানরা রাস্তায় গুলিবিদ্ধ হচ্ছে।' তবে বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে মুসলিম চরমপন্থীদের হামলা বিরল এবং তা বাড়ছে এমন কোনো প্রমাণ নেই। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ২০২৫ সালের এক গবেষণায়ও এ তথ্য উঠে এসেছে।
টিউবারভিলের মুসলিমবিরোধী মন্তব্য নিয়ে রিপাবলিকান নেতৃত্ব প্রায় নীরব থাকলেও অনেক ডেমোক্র্যাট এর তীব্র নিন্দা জানিয়েছেন।
নিউ ইয়র্কের সিনেটর ও ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা চাক শুমার এসব পোস্টকে 'অযৌক্তিক ঘৃণা' বলে মন্তব্য করেন।
তিনি বলেন,'মুসলিম আমেরিকানরা পুলিশ, ডাক্তার, নার্স, শিক্ষক, ব্যাংকার, শ্রমিক, মা-বাবা, প্রতিবেশী, মেয়র এবং আরও অনেক কিছু। এ ধরনের ইসলামবিদ্বেষী ঘৃণা আমেরিকার মৌলিক মূল্যবোধের পরিপন্থী।'
ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স টিউবারভিলের মন্তব্যকে “প্রকাশ্য ইসলামবিদ্বেষী বর্ণবাদ” বলে আখ্যা দেন।
এ বিষয়ে মন্তব্য জানতে এনপিআর টিউবারভিলের দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে এ মাসের শুরুতে নিউ ইয়র্কের এক কট্টর ডানপন্থী রেডিও উপস্থাপক সিড রোজেনবার্গ মামদানিকে 'আমেরিকা-বিরোধী, ইহুদিবিদ্বেষী, উগ্র ইসলামপন্থী তেলাপোকা' বলে মন্তব্য করার পর আংশিকভাবে ক্ষমা চান। পরে তিনি বলেন, তার মন্তব্য 'কিছুটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল।'
ইফতার অনুষ্ঠানে মামদানি মুসলিম আমেরিকানদের তাদের ধর্ম ও সংস্কৃতি খোলামেলা ও আনন্দের সঙ্গে উদযাপন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে তিনি সমাজে বাড়তে থাকা অবিশ্বাসের পরিবেশের কথাও তুলে ধরেন।
তিনি বলেন, 'আমি প্রায়ই শুনি মানুষকে ক্রমশ ছোট হয়ে আসা একটি সীমার মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে—নিজের কিছু অংশ লুকিয়ে রেখে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করতে হচ্ছে।'

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি