৫ মে ২০২৬

সিনেমার প্রচারণায় গিয়ে বিব্রতকর প্রশ্নের মুখে দীপিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিনেমার প্রচারণায় গিয়ে বিব্রতকর প্রশ্নের মুখে দীপিকা

বাংলাপ্রেস ডেস্ক: সম্প্রতি এক সাংবাদিক বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞেস করেন তিনি গর্ভবতী কিনা। দীপিকা শান্ত ভাবে জিজ্ঞেস করেন, ‘আমাকে দেখে গর্ভবতী মনে হচ্ছে? সন্তান নেয়ার পরিকল্পনা করলে আপনাকে জিজ্ঞেস করে নিব।

আপনি অনুমতি দিলে সন্তান নেয়ার কথা ভাববো। আমি গর্ভবতী হলে সেটা নয় মাসের মধ্যেই বুঝতে পারবেন।’

সম্প্রতি ‘ছপাক’ ছবির প্রচারণায় গিয়ে এমন বিব্রতকর প্রশ্নের মুখে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দীপিকা-রণবীর এর বিয়ে হয়েছে ২০১৮ সালে। তখন থেকেই নানা সময়ে দীপিকার গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন শোনা গেছে। বিভিন্ন সময়ে কিছু ছবিও ভাইরাল হয়েছে যেগুলো দেখে ভক্তদের মনে হয়েছে দীপিকা মা হতে চলেছেন। তবে সেসব গুঞ্জন এর কোনো ভিত্তি নেই বলে জানান দীপিকা।

‘ছপাক’ ছবিটি অ্যাসিড–সন্ত্রাসের শিকার ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। ছবিতে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। মেঘনা গুলজার ছবিটি পরিচালনা করেছেন। দীপিকার বিপরীতে দেখা যাবে বিক্রান্ত মাসেইকে। ছবিটি আগামী ১০ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি