৫ মে ২০২৬

সিনেমা বানানোর লোক দরকার: বাপ্পারাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সিনেমা বানানোর লোক দরকার: বাপ্পারাজ
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। বর্তমানে পর্দার বাইরে রয়েছেন তিনি। তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। সম্প্রতি গণমাধ্যমের সাক্ষাৎকারে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নানান বিষয় নিয়ে কথা বলেন বাপ্পারাজ। অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা ফিল্ম বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে। তিনি আরও বলেন, দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না। দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। এখনও কিছু মানুষ আছে, তাদরে কোণঠাসা করে রাখা হয়েছে। আমাদের সিনেমা বানানোর মানুষ দরকার। কাজের লোক কমে গেছে, এজন্যই এফডিসিতে রাজনীতি চলতো। এখানে ধান্দাবাজ মানুষই বেশি হয়ে গেছে। বাপ্পারাজের কথায়, শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না। আমাদের এখানে এ ট্রেন্ড কিন্তু মাঝখানে চালু হয়ে গিয়েছিল। এটা তোষামোদি। কাজের থেকে তোষামোদিই এখানে বেশি করা হয়। চলচ্চিত্রের সংকটের দিক নিয়ে এ অভিনেতা বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সিনেমা বানানোর লোক দরকার। এখানে ধান্দাবাজ লোক বেশি হয়ে গেছে। এখনো কিছু লোক আছে, তারা কোণঠাসা হয়ে আছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি