৫ মে ২০২৬

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান সাধারণ সম্পাদক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান সাধারণ সম্পাদক
বাংলাপ্রেস ডেস্ক: উৎসব আর উত্তেজনায় অনুষ্ঠিত হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে দৃষ্টি ছিল সবার। মাস খানেক ধরেই নির্বাচন ঘিরে আলোচনা, সমালোচনার ঝড় বইছিল দেশের শোবিজ অঙ্গনে। সব জল্পনা-কল্পনা শেষে নতুন নেতৃত্ব পেল শিল্পী সমিতি। ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। জানা গেছে, জায়েদের থেকে ২ ভোট কম পেয়েছেন অভিনেত্রী নিপুণ৷ তার ভোট নষ্ট হয়েছে ১১টি। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোট উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বসে তারকাদের মিলনমেলা। সকাল থেকেই তারকাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে এফডিসি। দিনভর চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। ভোটে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১৯১টি ও ১৭৬টি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক পদে নিপুণ। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১৪৮টি ও ১৬৩টি। একনজরে বিজয়ীরা: সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১) সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১) সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৯৬) সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২) সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪) আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫) দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২) সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩) কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩) কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)। চলচ্চিত্র শিল্পী সমিতি ভোটার ৪২৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ১০টি ভোট। বৈধ ভোট ৩৫৫টি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি