৯ জুলাই ২০২৬

সিলেটে থামছে না বৃষ্টি, বন্যার আশঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম
সিলেটে থামছে না বৃষ্টি, বন্যার আশঙ্কা

ফাইল ছবি

সিলেট প্রতিনিধি:   বৃষ্টি থামছে না সিলেটে, কিছুক্ষণ পরপরই নামছে বৃষ্টি। গত মঙ্গলবার রাত থেকে চলছে এ অবস্থা। ফলে পুরো সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস সিলেটের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানিয়েছেন, সিলেটে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৫২.৬ মিলিমিটার, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার ও সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সিলেট অঞ্চলে গত ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, এখন বর্ষাকাল, বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিক। তবে সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি