
বাংলাপ্রেস ডেস্ক:ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের তাজপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। পুলিশ জানায়- সকাল ৬ টার দিকে সিলেটগামী কুমিল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে মৌলভীবাজারগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের ৫ যাত্রী মারা যান। সিলেটের এডিশনাল এসপি লুৎফর রহমান জানিয়েছেন- পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ৫ যাত্রীর মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে গুরুতর আহত এক কিশোকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে- ধারনা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]