সিলেটে সিইসি : বিএনপি অংশ না নেয়ায় ভোটার উপস্থিতি কম
জাতীয় ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, প্রথম ধাপে ভোট পড়েছে ৪৩ দশমিক ৩২ শতাংশ। বিএনপি একটি বড় রাজনৈটিক দল। সেই দল উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে প্রথম ধাপের নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও সুন্দর হয়েছে।
সিলেটের সম্মেলন কক্ষে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু করতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
প্রধান নির্বাচন কশিনার বলেন, কত শতাংশ ভোট হলে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, এর কোনো মাপকাঠি নেই। সবচেয়ে বেশি ভোট যিনি পাবেন তিনিই নির্বাচিত হবেন। কত ভোট পড়ল তা কমিশনের দেখার বিষয় না। যতসংখ্যক ভোটার যাবেন ভোট দিতে, ততসংখ্যকের ভোট নেয়া হবে। তাদের ভোটে যারা নির্বাচিত হবেন, তারাই হবেন জনপ্রতিনিধি।
সিইসি বলেন, ১৮ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোনো অবস্থাতেই নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না। সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, চলতি উপজেলা নির্বাচনের ৪র্থ ও ৫ম ধাপের নির্বাচনে ১০টি উপজেলার সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সূত্রঃ যুগান্তর।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি