
সিলেট প্রতিনিধি: শনিবার সকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সিলেটে দলটি বিভাগীয় সমাবেশ শুরু হয়।
বিএনপির বিভাগীয় সমাবেশ শুরুর আগে শনিবার সকাল থেকেই ধীরগতির মোবাইল ইন্টারনেট সেবার অভিযোগ করেছেন সিলেটবাসী। মুঠোফোন ব্যবহারকারীরা জানান, সকাল থেকে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।
সমাবেশের আগে জেলায় মোবাইল ইন্টারনেট সেবার গতি কমে গেছে বলে অভিযোগ করেছেন অনুষ্ঠানস্থল থেকে কয়েকজন বিএনপি নেতা। শনিবার সকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সিলেটে দলটি বিভাগীয় সমাবেশ শুরু হয়। সকাল ১১টা ১০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির সিলেট মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পরিবহন ধর্মঘট ও অন্যান্য প্রতিবন্ধকতা সত্ত্বেও শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে বিরোধীদলীয় নেতাকর্মীরা ভিড় জমায়। তারা বাস ধর্মঘটের কারণে প্রতিবন্ধকতা ও ঝামেলার আশঙ্কায় পার্শ্ববর্তী জেলা থেকে পূর্বেই জড়ো হতে থাকে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]