সিলেট সদর থানা এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ঢাকা অফিস : ধর্ম, বর্ণ নির্বিশেষে সিলেট সদরের হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক।
বাংলাপ্রেস এ প্রেরিত এক প্রেসবার্তায় সংগঠনটির সাধারন সম্পাদক আর .সি. টিটো জানায়,
স্থানীয় সময় রবিবার (১৫ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে ফুড ব্যাংকিং টিম সিলেটের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, ছোলা, তৈল, চিনিসহ অন্যান্য খাদ্য দ্রব্য।
সংগঠনের সাবেক সভাপতি ইয়ামিন রশিদ, মামুন আহমেদ, ট্রাস্টি কল্লোল আহমদ, মওদুদ পাশা, রুহুল রকির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।
'ঈদ উপহার বিতরন' কর্মসুচি সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) ও সাধারন সম্পাদক আর. সি টিটো।
সংগঠনের সাধারন সম্পাদক আর. সি. টিটো বলেন, 'মানুষ মানুষের জন্য' এই শ্লোগানকে সামনে রেখে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক নিউইয়র্কসহ বাংলাদেশের সিলেটে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের এধরনের কর্মসুচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি