৪ মে ২০২৬

শিক্ষকদের আন্দোলনে পবিপ্রবিতে পরীক্ষা স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
শিক্ষকদের আন্দোলনে পবিপ্রবিতে পরীক্ষা স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক:   পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম ক্যাম্পাসে বিএসসি ইন ডিভিএম অ্যান্ড এএইচ (কম্বাইন্ড) ডিগ্রির আওতাধীন শিক্ষার্থীদের চলমান পরীক্ষা বর্জন করেছেন পশুপালন ডিসিপ্লিনের শিক্ষকরা।

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনায় ক্যাম্পাসের একজন সহকারী প্রক্টরের সঙ্গে আরেক শিক্ষকের কথা কাটাকাটি হয়। এতে উপস্থিত শিক্ষকদের মাঝে হট্টগোল সৃষ্টি হয়।হাতে আসা এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপে এমন চিত্র দেখা গেছে।

পবিপ্রবির বহিস্থ ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কম্বাইন্ড ডিগ্রির আওতাধীন লেভেল-৪ এর সেমিস্টার-১ এবং লেভেল-১ এর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের চলমান ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন পশুপালন ডিসিপ্লিনের শিক্ষকরা।

অন্যদিকে পরীক্ষা নেওয়ার দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে এ ঘটনায় একাডেমিক ভবনের সামনে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মোহাম্মদ শাহাবুবুল আলম ও সহকারী প্রক্টর অধ্যাপক আলী আজগরের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল হয়। পরে সেখানে উপস্থিত অন্য শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হট্টগোলে জড়ানোর ঘটনাটি তারা উভয় শিক্ষক এ প্রতিবেদকের কাছে স্বীকার করে বলেন, বিষয়টি তাৎক্ষণিক সমাধান হয়ে গেছে।

পরীক্ষা বর্জনের বিষয়ে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহবুবুল আলম জানান, চলমান কম্বাইন্ড ডিগ্রির ক্ষেত্রে আদালতের দেওয়া আদেশ প্রতিপালনের জন্য তারা চলমান পরীক্ষা ও ক্লাশ বর্জন করেছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, শিক্ষকদের এমন সিদ্ধান্তের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এর সমাধান হওয়া দরকার।

এ বিষয়ে পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এই প্রতিবেদককে বলেন, আদালতের নির্দেশনার বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার জন্য ডিনকে নির্দেশনা দিয়েছি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি