৮ মে ২০২৬

শিক্ষক বাতায়নে দেশের সেরা কনটেন্ট নির্মাতা রাজারহাটের রুকুনুজ্জামান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শিক্ষক বাতায়নে দেশের সেরা কনটেন্ট নির্মাতা রাজারহাটের রুকুনুজ্জামান

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে : শ্রেণিকক্ষে পাঠদানকে সহজবোধ্য, হৃদয়গ্রাহী ও প্রাণবন্ত করার জন্য ২০১০ সালে প্রথম বারের মতো চালু হয় মাল্টিমিডিয়া ক্লাস। দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এ পর্যন্ত স্থাপিত হয়েছে ২৪,৮১৬টি মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ক্লাস কনটেন্ট তৈরি করছেন একঝাক দক্ষ শিক্ষক।

ইতোমধ্যে তৈরি হয়েছে ১২ হাজারেও বেশি ক্লাস কনন্টেন। ২০১৯ খ্রিস্টাব্দে শিক্ষক বাতায়নে ৪০তম সপ্তাহে দেশের সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হলেন রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিংহারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যলয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মোঃ রুকুনুজ্জামান। তিনি রাজারহাট উপজেলায় মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিষ্টেম এ ICT4E অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ সফলতায় তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান,আমার জীবনের ও শিক্ষকতা পেশায় এটি একটি স্মরণীয় দিন। আমার প্রাণের নতুন ভাবে সাজানো ওপেন করা শিক্ষক বাতায়নে এ বছরের ৪০তম সপ্তাহে আমি সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত হওয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং a2i এর সকল কর্মকর্তা, শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার, এডমিন, বাতায়নের সকল সেরা কনটেন্ট নির্মাতাসহ সকল সদস্যকে কৃতজ্ঞতা জানাই।

সেই সাথে সারা বাংলাদেশে যারা আমাকে রেটিংসহ মতামত দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রসঙ্গত শিক্ষক বাতায়নে ৪০তম সপ্তাহে দুই জন সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি