শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা শার্লট, কেন্ট স্টেট ইউনিভার্সিটি, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অ্যালাবামা বার্মিংহাম, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব আইওয়াসহ বিভিন্ন ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।
এসব বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থী ও গবেষকরা।
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা শার্লটের মানবন্ধনে একুশ বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে কোটা প্রথার সমালোচনা করে দাবি করা হয়, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি