৬ মে ২০২৬

শিক্ষার্থীদের হাতে এন্ড্রোয়েড ফোন মাদকের মতোই ভয়াবহ : সাহিদুজ্জামান খোকন এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শিক্ষার্থীদের হাতে এন্ড্রোয়েড ফোন মাদকের মতোই ভয়াবহ : সাহিদুজ্জামান খোকন এমপি

রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : মাদক মানুষকে দুর্বল করে, মাদক যুব সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক যাতে তোমাদেরকে স্পর্ষ করতে না পারে সেদিকে তোমরা খেয়াল রাখবে। তাছাড়া আরো একটি জিনিস রয়েছে যা মাদকের মতোই ভয়াবহ সেটা হলো শিক্ষার্থীদের হাতে এন্ড্রোয়েড মোবাইল ফোন।

শনিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ করিম এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের খেয়াল রাখতে হবে আপনার সোনামনিদের হাতে যেন কখনো মোবাইল ফোনটি না আসে। মোবাইল ফোন ব্যাবহারের একটি সময় আছে। এমপি মায়েদের উদ্দেশ্যে বলেন আপনার সন্তানের মঙ্গলের জন্যই আপনাকেও মোবাইল ফোনে ফেসবুক ব্যাবহার করা বাদ দিতে হবে কারণ আপনার দেখাদেখি আপনার সন্তানও চায়বে ফেসবুক চালাতে তখন তাকে নিষেধ করতে পারবেননা।

সাহিদুজ্জামান খোকন আরো বলেন, আপনার সন্তানকে সু শিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে তাকে লেখা পড়ার সুন্দর পরিবেশ করে দিতে হবে, সুন্দর পরিবেশ পেলে অবশ্যই একটি সন্তান ভাল মানুষ হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি কোন শিক্ষার্থীদের হাকে মোবাইল দেখেন তাহলে তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে নেবেন। এমপি সাহিদুজ্জামান খোকন বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন বিদ্যালয়ে আসার রাস্তাটি দুপাশেবাড়ি হওয়ার কারণে সরু হয়ে গেছে এদিক দিয়ে রাস্তা করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমি বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার ব্যাবস্থা করে দেব।

সহকারি শিক্ষক আঃ ছালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, গাংনী বিআরডিবি চেয়ারম্যান আলি আজগর, ধানখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বর মোঃ জাফর আলি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হায়দার আলি, ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার, সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে দেশীয় কালচারাল ও কুচকাওয়াজ প্রদর্শন করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি