৪ মে ২০২৬

শিক্ষার্থীদের দাবিকে সমর্থন দিয়েছেন এরশাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
শিক্ষার্থীদের দাবিকে সমর্থন দিয়েছেন এরশাদ

বাংলাপ্রেস অনলাইন: কোমলমতি শিশুরা রাস্তায় ভিজে ভিজে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছে, এটা মেনে নেয়া সত্যিই কষ্টকর। তারা শুধু সড়কে জীবনের নিরাপত্তার জন্য সংগ্রাম করছে, এই যৌক্তিক আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। বললেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আন্দোলনরত রাজপথের এই মেধাবী শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই শিশুরাই কারিগর হিসেবে কাজ করবে।দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের আজকের স্বপ্নগুলো আগামীতে তারাই বাস্তবায়ন করবে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মনে করেন একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের স্বার্থেই নিস্পাপ শিশুদের দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী হৃদয় দিয়ে অনুধাবন করবেন। রাজধানীর বিমানবন্দর রোডে বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থসহায়তাকে স্বাগত জানান সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি