৫ মে ২০২৬

শিক্ষার্থীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করছে কেএমসি ওয়ারিয়র্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিক্ষার্থীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করছে কেএমসি ওয়ারিয়র্স
চট্টগ্রাম প্রতিনিধি: রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে কর্ণফুলীতে শিক্ষার্থীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কেএমসি ওয়ারিয়র্স। গত ২৫ জুন ( শুক্রবার) স্থানীয় কবির মোহাম্মদ চৌধুরী বাড়িতে একদিনে সংগঠনটি শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করেন। এই সময় উপস্থিত ছিলেন, তুর্কি মেডিকেলের বায়োকেমিস্ট নোমান পারভেজ চৌধুরী, সাংবাদিক আকাশ শীল, রিদওয়ানুল হক চৌধুরী, মেহেদি হাসান চৌধুরী রাব্বি, ফরিদ উদ্দিন মাসুদ সহ আরো অনেকে। এই বিষয়ে তুর্কি মেডিকেলের বায়োকেমিস্ট নোমান পারভেজ জানান, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ইউনিক আইডিতে ব্লাড গ্রুপের জানার প্রয়োজন হচ্ছে, শিক্ষার্থীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার হতে ১০০-১৫০ টাকার বিনিময়ে ব্লাড গ্রুপ নির্ণয় করতে হচ্ছে। করোনা কালীন সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে, স্বাস্থ্যবিধি মেনে শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের উদ্যোগ গ্রহন করি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি