৬ মে ২০২৬

শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করা হবে
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার তাঁর সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনঘনিষ্ঠ ও যৌক্তিক কোনো দাবিতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন। আরো পড়ুন :  যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিআরটিসি বাসে ভ্রমণকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি