২২ জুন ২০২৬

শিক্ষার্থীদের বাড়ি ভাড়া মওকুফের জন্য বাড়িওয়ালাদের প্রতি বশেমুরবিপ্রবি প্রশাসনের আহবান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিক্ষার্থীদের বাড়ি ভাড়া মওকুফের জন্য বাড়িওয়ালাদের প্রতি বশেমুরবিপ্রবি প্রশাসনের আহবান

বশেমুরবিপ্রবি থেকে সংবাদদাতা : বর্তমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক দুরাবস্থা ছড়িয়ে পড়েছে চারিদিকে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত সহ আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর দুর্ভোগ এই সময়ে অবর্ণনীয়। তার ভিতর নতুন এক সমস্যা হয়ে দেখা দিয়েছে বাসা ভাড়ার চাপ।

বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন গণ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে উঠে এসেছে এই সাধারণ শিক্ষার্থীদের দুর্দশার কথা।তাদের সবার বক্তব্য অধিকাংশ বাসার মালিক বাসা ভাড়া দাবী করছেন, কিন্তু বশেমুরবিপ্রবির অধিকাংশ শিক্ষার্থীর পরিবারই এখন আর্থিকভাবে অসচ্ছল। তারা তাদের সিংহভাগই বাসা ভাড়ার টাকা জোগাড় করতেন প্রাইভেট/টিউশনির মাধ্যমে। কিন্তু বর্তমানে ক্যাম্পাস ছুটি এবং লকডাউন থাকায় অনেক শিক্ষার্থী বাসায় চলে এসেছে; আবার টিউশনিও বন্ধ।

এমতাবস্থায় তাদের বাসা ভাড়া প্রদান করা অনেকেরই পক্ষে অসম্ভব। তারা অনেকেই বাসা ভাড়া মওকুফের জন্য প্রশাসনের সাহায্য দাবি করেছিলেন । তারই পরিপ্রেক্ষিতে বশেমুরবিপ্রবির প্রশাসন কতৃক বাড়ির মালিকদের প্রতি শিক্ষার্থীদের বাসা ভাড়ার বিষয়টি মানবিকভাবে বিবেচনার কথা ব্যক্ত করে প্রক্টর সাক্ষরিত একটি স্বারকলিপি প্রকাশিত হয়। উক্ত স্বারকলিপিতে সাধারণ শিক্ষার্থীদের করোনা পরিস্থিতির কারণে উদ্ভুত সমস্যাগুলার কথা তুলে ধরে বাড়ির মালিকদের প্রতি বাসা ভাড়ার বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য আহবান করে প্রশাসন। প্রশাসনের এমন উদ্দ্যোগে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা আশার আলো দেখছে বাসা ভাড়া মওকুফের। এছাড়াও বশেমুরবিপ্রবি প্রশাসন সাধারণ শিক্ষার্থীদেরকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি