৪ মে ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের সময় বাড়ল
  বাংলাপ্রেস ডেস্ক: লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তিতে শূন্য আসনের তথ্যসহ রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আগে রেজিস্ট্রেশনের শেষ সময় ছিলো ৮ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। শুক্রবার চিঠিটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য দাখিলের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি