৪ মে ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুরে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২২-২৩’র অধীন প্রকল্প বাস্তবায়নের জন্য চেক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজধানীর পলাশীতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি মনে করি রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কে দলীয় রাজনীতি করবেন, কী করবেন না তা তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। প্রতিষ্ঠানতো রাজনীতি নিষিদ্ধ করে দিতে পারে না। কারণ যেটি অধিকার সেটি তো নিষিদ্ধ করা যায় না।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে ছাত্ররাজনীতি বিশেষ অবদান রেখেছে। রাজনীতি সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। ভবিষ্যৎ নেতৃত্ব যে গড়ে উঠবে তা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গড়ে উঠবে। তাই যদি ইতিবাচক রাজনীতি থাকে, আমার মনে হয় না প্রতিষ্ঠানের দিক থেকে কোনো আপত্তি থাকার কথা।’ প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। গত বৃহস্পতি ও শুক্রবার ব্র্যাক, ইস্ট-ওয়েস্ট, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্টসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়। অনেক প্রতিষ্ঠানই তাদের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে না বলে ঘোষণা দেয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি