৮ মে ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সময়মতো সিদ্ধান্ত নেয়া হবে: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সময়মতো সিদ্ধান্ত নেয়া হবে: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বব্যাপী মাহামারী আকার ধারন করা করোনাভাইরাসের কারণে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত সময়মতো নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য করে তিনি সেতুমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই।

শনিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে।

করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি