১১ আগস্ট ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৩১ আগস্ট পর্যন্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৩১ আগস্ট পর্যন্ত

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩‌১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে দেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। এর আগে, শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে গেল ১৮ মার্চ থেকে দফায় দফায় ছুটি বাড়িয়ে ৬ আগস্ট পর্যন্ত করা হয়। কিন্তু এখনো সংক্রমণেল হার নিয়ন্ত্রণে না আসায় আরও ২৫ দিন ছুটি বাড়ানো হয়েছে।

তবে ছুটি শেষে ১ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে কি না তা এখনো নিশ্চিত করা হয়নি। সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গত ১ জুন থেকে প্রশাসনিক কাজের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। সে হিসেবে ঈদের ছুটির পর ক্লাস শুরু না হলেও প্রশাসনিক কার্যক্রম চালাতে পারবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বিপি। আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি